ভারতের বিপক্ষে হারের পর টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন আনল নিউজিল্যান্ড
ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড দল।
Cricraze Desk

ভারতের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তনের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
ব্যস্ত এই ক্রিকেট মৌসুমে দলের দুই পেসার লকি ফারগুসন ও ম্যাট হেনরির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারগুসন সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আবার দলে ফিরবেন।
অন্যদিকে, হেনরি প্রস্তুতি নিচ্ছেন আসন্ন ওয়ানডে সিরিজের জন্য।
দলে বাড়তি বিকল্প ও গভীরতা বাড়াতে স্কোয়াডে যোগ দিচ্ছেন ব্লেয়ার টিকনার এবং জোশ ক্লার্কসন।