Bangladesh Cricket

এশিয়া কাপ রাইজিং স্টারসে কঠিন গ্রুপে বাংলাদেশ 'এ' দল

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫-এর 'এ' গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে পড়েছে বাংলাদেশ 'এ' দল।

Cricraze Desk
এশিয়া কাপ রাইজিং স্টারসে কঠিন গ্রুপে বাংলাদেশ 'এ' দল
আসন্ন আঞ্চলিক টুর্নামেন্টের প্রস্তুতি অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা। ছবি: ডেইলি স্টার

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর 'এ' গ্রুপে বাংলাদেশ 'এ' দলের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা 'এ', আফগানিস্তান 'এ' এবং হংকং, চীন।

'বি' গ্রুপে রয়েছে ভারত 'এ', পাকিস্তান 'এ', নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। গত বছর কাতারে অনুষ্ঠিত উদ্বোধনী আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তাদের 'এ' দল পাঠাবে, অন্যদিকে হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত তাদের জাতীয় দল নিয়ে লড়াই করবে।

দোহা শহরের দুটি ভেন্যু—ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ 'এ' দল আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান 'এ' এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা 'এ' দলের মুখোমুখি হবে তারা।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালে উঠবে এবং আগামী ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছর উদ্বোধনী আসরের ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ 'এ' দল।