Australia

স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক, বাভুমা-সেনসেনের ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

টেস্ট ক্রিকেটে সাড়ে চার শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মিচেল স্টার্ক। তবে টেম্বা বাভুমা ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।

Cricraze Desk
স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক, বাভুমা-সেনসেনের ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া
গেকিবেরহায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ফিফটি পূরণের পর মার্কো ইয়ানসেনকে অভিনন্দন জানাচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ছবি: রিচার্ড হগার্ড / গেটি ইমেজেস

গেকিবেরহায় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে দক্ষিণ আফ্রিকা। টেম্পা বাভুমা ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে স্বাগতিকরা।

এর আগে দুর্দান্ত এক বাউন্সারে উইয়ান মুল্ডারকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। রিভিউ নিয়ে মুল্ডারের উইকেটটি পায় অস্ট্রেলিয়া, যেখানে বল তার হেলমেট ও ব্যাট ছুঁয়ে স্লিপে জমা পড়ে।

এই উইকেটের সুবাদে টেস্ট ক্রিকেটে সাড়ে চার শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। শেন ওয়ার্ন, নাথান লায়ন ও গ্লেন ম্যাকগ্রার পর চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

তবে এই সাফল্যের পর আর টিকতে পারেনি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ের সামনে খেই হারাতে হয় তাদের। মাত্র ৪৩ বলে ঝড়ো ফিফটি তুলে নেন মার্কো ইয়ানসেন।

পুরোনো বল ও তুলনামূলক সহজ উইকেটের পুরো ফায়দা নেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও হয়ে তিনি গ্যালারি ও প্রেস বক্স কাঁপানো ছক্কা হাঁকান।

অন্যপ্রান্তে দৃঢ়তা দেখান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দীর্ঘ লড়াইয়ের পর ১৪০ বল খেলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। তার একটি চমৎকার অন ড্রাইভ নজর কাড়ে সবার।

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে কিছুটা ঘাটতি ছিল, কারণ আগের দিন অসুস্থ থাকায় হোটেলের রুমে থাকতে হয়েছিল জশ হ্যাজেলউডকে। সেশনের বেশিরভাগ সময় তাকে ছাড়াই বোলিং করতে হয়েছে সফরকারীদের।