শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন নরকিয়া, বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে
কুঁচকির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া।

কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা আনরিখ নরকিয়া। শনিবার তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা, যেখানে জিকেবেরহায় মাত্র ৩.৩ ওভার বোলিং করার পর বাদ পড়েছেন নরকিয়া।
তার বিকল্প হিসেবে স্কোয়াডে নতুন কাউকে রাখা হয়নি। নরকিয়ার ওভারগুলো পূরণ করতে স্বাগতিক দল জেরাল্ড কোয়েটজে, ডেন প্যাটারসন কিংবা অলরাউন্ডার করবিন বশের ওপর ভরসা রাখতে পারে। অন্যদিকে, আগের ম্যাচ থেকে বাদ পড়া কেশভ মহারাজ একাদশে ফিরতে পারেন।
ডার্বার্নে অতিরিক্ত বোলিং চাপের কারণে দ্বিতীয় টেস্টের আগেই নরকিয়ার ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। প্রায় চার বছর লাল বলের ম্যাচ না খেলার পর প্রথম টেস্টেই ৪০ ওভার বল করে চার উইকেট শিকার করেছিলেন এই পেসার।
অধিনায়ক টেম্বা বাভুমা এই লড়াকু পেসারকে একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে চতুর্থ ওভার শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন নরকিয়া। আগামী ২৭ অক্টোবর কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে এই তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকুস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজে, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনা।