Afghanistan

৫ রানে ৪ উইকেট পতনের পর ইতিহাস গড়লেন ওমরজাই, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানকে মহাকাব্যিক সেঞ্চুরিতে টেনে তুললেন আজমাতুল্লাহ ওমরজাই। ৫০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলে গড়লেন বিশ্বরেকর্ড।

Cricraze Desk
৫ রানে ৪ উইকেট পতনের পর ইতিহাস গড়লেন ওমরজাই, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরি উদযাপনের সময় আজমাতুল্লাহ ওমরজাই। ছবি: টাইমস অব ইন্ডিয়া

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন চরম বিপদে আফগানিস্তান, তখন ক্রিজে এসে ইতিহাস গড়লেন আজমাতুল্লাহ ওমরজাই। এক দুর্দান্ত সেঞ্চুরিতে তিনি দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন।

টপ অর্ডারের করুণ ধসের পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র ৫০ বলে ১১৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ওমরজাই।

এই চোখ জুড়ানো ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড নিজের করে নেন এই আফগান অলরাউন্ডার।

উইকেটে দলের বিপদের দিনে তাকে যোগ্য সঙ্গ দেন ইজাজ আহমেদ আহমদজাই। ষষ্ঠ উইকেটে তাদের দুজনেই ১৪২ রানের এক দুর্দান্ত জুটি গড়েন।

এই মহাগুরুত্বপূর্ণ জুটির ওপর ভর করে আফগানিস্তান নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২১৬ রানের পাহাড়ে পৌঁছায়।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা পরে পাল্টা সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না এবং রান তাড়ায় তারা পিছিয়ে পড়ে।