প্রথম টেস্টের আগে অনুশীলনে হাতে আঘাত পেলেন মুশফিকুর রহিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে মিরপুরে অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার মুশফিকুর রহিম।
Cricraze Desk

প্রথম টেস্টের ঠিক আগে বাংলাদেশ দলের শিবিরে চোটের শঙ্কা তৈরি হয়েছে। অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
আগামীকালের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে।
আঘাত পাওয়ার পরপরই দলের ফিজিও ও চিকিৎসকরা মাঠে ছুটে আসেন এবং তার হাতে বরফ লাগিয়ে প্রাথমিক পরিচর্যা দেন। এরপর তিনি অনুশীল সেশন অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান।
তবে চোটের ধরন বা তীব্রতা ঠিক কতখানি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা রয়েছে আগামীকাল।