বিবিএল বিতর্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ বাইার্ডের
বিগ ব্যাশ লিগ নিয়ে চলা বিতর্কের জেরে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড বাইার্ড। আগামী অক্টোবরের বার্ষিক সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবেন ডেভিড বুন।

বিগ ব্যাশ লিগ (বিবিএল) কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র সমালোচনার মুখে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড বাইার্ড। বোর্ডের শীর্ষ মহলে চলমান এই পরিবর্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড বুন। আগামী অক্টোবরের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব বুঝে নেবেন তিনি।
এদিকে, স্থায়ী উত্তরসূরি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। কঠিন এই সময়ে নতুন নেতৃত্ব খুঁজে পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।