টি টোয়েন্টি পাওয়ারপ্লেতে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের অভিষেক শর্মা।
Cricraze Desk

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো ব্যাটার যা করতে পারেননি, সেই কীর্তি গড়ে নতুন ইতিহাস রচনা করেছেন অভিষেক শর্মা।
ভারতের রান তাড়ার ইনিংসের তৃতীয় ওভারে পেসার ম্যাট হেনরির বলকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এই মাইলফলকে পৌঁছান এই বিস্ফোরক ব্যাটার।
গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচেই ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯৮টি পাওয়ারপ্লে ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।