New Zealand

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ‘ক্যাজুয়াল’ চুক্তি ব্রুসেলের

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেতে ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে বিশেষ চুক্তিতে সই করেছেন হোয়াইট বল বিশেষজ্ঞ মাইকেল ব্রেসওয়েল।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ‘ক্যাজুয়াল’ চুক্তি ব্রুসেলের
আসন্ন মৌসুমের প্রস্তুতি পর্বে নিউজিল্যান্ডের হোয়াইট বল বিশেষজ্ঞ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ছবি: স্টাফ নিউজ

হোয়াইট বল বিশেষজ্ঞ মাইকেল ব্রেসওয়েল আসন্ন ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছেন।

এই চুক্তির ফলে ব্ল্যাক ক্যাপসদের এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়ে গেছেন।

আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলার পথ সুগম করতে নমনীয় চুক্তির দিকে ঝুঁকে পড়া ক্রিকেটারদের দলেই নাম লেখালেন ব্রেসওয়েল।