ভারতের বিপক্ষে ইতিহাসের পাতায় নাম লিখলেন মিচেল স্যান্টনার
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৩২ উইকটে শিকারের রেকর্ড গড়েছেন মিচেল স্যান্টনার। একই সঙ্গে এই ম্যাচে নিজের ১৫০তম টি-টোয়েন্টি উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের এই বোলার।
Cricraze Desk

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৩২ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মিচেল স্যান্টনার। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেট তুলে নেওয়ার পথে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি।
এই রেকর্ডের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫০ উইকেটের মাইলফলক অর্জনের আনন্দও উদযাপন করেছেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার।
ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে নিজেদের প্রথম জয় পেল নিউজিল্যান্ড। এই জয়ে ভারতের লিড কমে দাঁড়িয়েছে ৩-১ ব্যবধানে।