Bangladesh Cricket

ঘরোয়া উইকেটের কৌশল পুনর্বিবেচনার সময় এসেছে: আকরাম খান

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটের হারে স্পিন মোকাবিলায় টাইগার ব্যাটারদের চরম ব্যর্থতা উন্মোচিত হয়েছে।

Cricraze Desk
ঘরোয়া উইকেটের কৌশল পুনর্বিবেচনার সময় এসেছে: আকরাম খান
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চলাকালীন মাঠে টাইগার ক্রিকেটাররা। ছবি: ফিরোজ আহমেদ

শনিবার মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটের হারে স্পিন সামলাতে ব্যাটারদের চরম অক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে টাইগারদের কৌশল আসলে কেমন হওয়া উচিত।

সাবেক জাতীয় অধিনায়ক আকরাম খান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটাররা। কোন উইকেটে আমাদের ব্যাটাররা খেলে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে।

আকরাম আরও যোগ করেন, কেবল ম্যাচ জেতার জন্য কী করা উচিত, এই মুহূর্তে সেই চিন্তায় ফোকাস না করে ভাবা দরকার, কারণ বাংলাদেশি ব্যাটাররা কোনো উইকেই নিয়মিত রান করতে পারছে না।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে স্পিন সহায়ক উইকেটে ঘরের মাঠে সফল ছিল বাংলাদেশ এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ও পেয়েছিল। তবে আকরাম মনে করেন, সেই পুরনো ফর্মুলায় ফিরে যাওয়া এখন আর কাজ করছে না, কারণ দলের পর্যাপ্ত মানের ব্যাটার ও মানসম্মত স্পিনার—উভয়েরই ঘাটতি রয়েছে।

আকরাম বলেন, অতীতে আমরা ঘরের মাঠে স্পিন উইকেট তৈরি করতাম কারণ আমাদের দুটি সুবিধা ছিল। প্রথমত, আমাদের ব্যাটাররা ওই উইকেটে রান করতে পারত, যা এখন তারা পারে না। দ্বিতীয়ত, আমাদের সাকিবের মতো শীর্ষমানের স্পিনার ছিল, যার অভাব এখন প্রকট। যে কারণে বিষয়টি এখন আরও বেশি চোখে পড়ছে।

মিরপুর টেস্টের আগে ২০২৫ সালের এপ্রিল থেকে স্পোর্টিং উইকেটে টানা পাঁচ ওয়েন টেস্ট জিতেছিল বাংলাদেশ। যদিও এর আগে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে তারা স্পিন উইকেটে টানা ছয়টি টেস্ট হেরেছিল।

এই পরাজয়ের ফলে ওভালে হতে যাওয়া আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দল আজ সিলেটে রওনা হচ্ছে, যেখানে টিম ম্যানেজমেন্টকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা পুরোনো ফর্মুলায় অনড় থাকবে নাকি স্পোর্টিং উইকেট প্রস্তুত করবে।